রাত ২:১১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশিরা নিজেদেরকে এ দেশের সম্রাট মনে করে: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
বিদেশিরা বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। নিজেদের এদেশের সম্রাট মনে করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাএ সময় তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করল, সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারে কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।

তিনি বলেন, ইংল্যান্ড-আমেরিকা-ফ্রান্সের চেয়ে আমাদের পুলিশ অনেক সহনশীল। কিন্তু বিএনপি যখন দেশের সম্পদ, মানুষের সম্পদ বিনষ্ট করে তখন পুলিশ ব্যবস্থা নেয়।দিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *