রাত ১২:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিডি ২৯ মাল্টিমিডিয়ার একশো গানের ঘোষণা

বিনোদন  প্রতিবেদক : রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিডি ২৯ মাল্টিমিডিয়ার অফিসে আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মিডিয়া সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি ২৯ মাল্টিমিডিয়ার অফিসে অভিনেতা, গীতিকার ও সাংবাদিকসহ মিডিয়ার অনেকে শুভেচ্ছা জানাতে আসেন। আনন্দ আয়োজন, মিষ্টিমুখ ও কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি। ভিডিও ফোনকলের মাধ্যমে আনুষ্ঠানিক সুচনা করেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রবাসী গীতিকার ও চলচ্চিত্র প্রযোজক জসিম উদ্দিন আকাশ।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অভিনেতা অনুভব মাহবুব, সাংবাদিক, নিথর মাহবুব, আহমেদ তেপান্তর, লিমন আহমেদ, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, রাকিব, জন, মাসুম জয়, মঈনুল, লিটন মাহমুদ, সিমরান, মেহনাজ খান, সেলিম সাকিব, পরিচালক জয় সরকার, কন্ঠশিল্পী পূর্ণ মিলন, সুরকার প্লাবন কোরেশী, এফ প্রিতম ও এ এইচ তূর্যসহ গান মানুষের সদস্যরা।

বিগত বছরগুলো শ্রুতিমধুর গান এবং রুচিশীল মিউজিক ভিডিওর আয়োজনে শ্রোতা-দর্শকদের মাঝে ‘বিডি ২৯ মাল্টিমিডিয়া’ শক্ত জায়গা তৈরি করে নিয়েছে। সাধারণ শ্রোতা-দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঘরনার গান প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। বর্ষ পূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার কাতার প্রবাসী জসিম উদ্দিন আকাশ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দেশে না থাকলেও ভিডিও ফোনকলের মাধ্যমে বলেন, দেশের গুনী শিল্পীদের নিয়ে আগামীতে কাজ করবে বিডি ২৯ মাল্টিমিডিয়া। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, বিগত বছর গুলোর ন্যায় আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে বিডি২৯ মাল্টিমিডিয়া।

তিনি নতুন একটি সুখবর দিয়ে বলেন, আগামী বছরের প্রথম দিকে প্রায় ১০০ টি গানের প্রজেক্ট হাতে নিচ্ছি। অন্য গীতিকারদের লেখা সেই গানগুলো BD29 Music এর জন্য প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিডি ২৯ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ করা হয়। গানটির শিরোনাম ‘কাজল ধোঁয়া চোখের পানি’। গানটিতে কন্ঠ দিয়েছেন তোশিবা বেগম। গানটির গীতিকার বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসিম উদ্দিন আকাশ। এটির সুর ও সংগীত করেছেন এএইচ তূর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *