রাত ৮:৫০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনে আসলে তফসিল পেছানোর সুযোগ আছে : ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট :
বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে৷ পাশাপাশি চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি বলে দাবি করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত এই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‍্যাব, পুলিশ, বিজিবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনী আমেজ থাকে৷ তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান আগেও ছিল এখনো আছে।

বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *