রাত ১২:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা- মেয়ে নিহত

কক্সবাজার প্রতিনিধি :

ভারীবর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট), বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ঐ ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আনোয়ারের স্ত্রী জান্নাত আরা (২৪) ও শিশু কন্যা মাহিম (২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অব্যাহত বৃষ্টির কারণে আনোয়ারের ঘরের উপর পাহাড় ধসে পড়লে এসময় মাটি চাপা পড়ে ঘরে থাকা তাঁর স্ত্রী ও সন্তান।পরে, স্থানীয় রোহিঙ্গারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আমির জাফর বলেন, ” অব্যাহত বর্ষণে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”তিনি আরো জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *