সন্ধ্যা ৬:৫৬ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনা ছেড়ে রোনালদোর সতীর্থ মার্তিনেস

স্পোর্টস ডেস্ক:গত মৌসুমে অনেক চেষ্টা করেও ইনিগো মার্তিনেসকে পায়নি আল নাস্র। এবার তারা ঠিকই সফল হলো। বার্সেলোনা ছেড়ে সৌদি প্রো লিগের দলে যোগ দিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।গত কিছুদিনের নানা খবরে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল, বার্সেলোনা ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর দলে যোগ দিচ্ছেন মার্তিনেস। আল নাস্র সেটিরই আনুষ্ঠানিক ঘোষণা দিল শনিবার।৩৪ বছর বয়সী ডিফেন্ডারকে ফ্রি এজেন্ট হিসেবেই পেয়েছে আল নাস্র। এই সেন্টার-ব্যাকের সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তি স্রেফ এক বছরের। তবে আরও এক বছর বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে চুক্তিতে।মার্তিনেসের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনার ঝড় তেমন না উঠলেও তার চলে যাওয়া খানিকটা বিস্ময়করই। গত মৌসুমে বার্সেলোনার নিয়মিত ফুটবলারদের একজন ছিলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে পাউ কুবার্সির সঙ্গে তার জমাট জুটির বড় ভূমিকা ছিল ক্লাবের লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।রেয়াল সোসিয়েদাদের একাডেমি থকে উঠে আসা মার্তিনেস এই ক্লাবের মূল দলের হয়েই খেলেন ৯ বছর। ২০১৮ সালে তিনি পাড়ি জমান আথলেতিক বিলবাওয়ে। সেখানে পাঁচ বছর খেলে ২০২৩ সালে যোগ দেন বার্সেলোনায়।কাতালান ক্লাবটিতে দুই মৌসুমে ৭১ ম্যাচ খেলেন তিনি, এর ৬১টিতে ছিলেন শুরুর একাদশে। রক্ষণ সামলানোর পাশাপাশি বার্সেলোনার জার্সিতে গোল করেছেন তিনটি, সহায়তা করেছেন পাঁচ গোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *