বিকাল ৫:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হলেন অভিনেতা চাষি আলম

বিনোদন ডেস্ক রিপোর্ট :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে পরিচিত। নতুন খবর দিলেন অভিনেতা। বাস্তব জীবনে বাবা হয়েছেন চাষি আলম। বুধবার (১০ জুলাই) রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাতে একটি হাসপাতালে আমরা স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো।
নবজাতকের নাম প্রসঙ্গে চাষি আলম একটি সংবাদমাধ্যমে বলেন, ছেলের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে নূর ফারিস্তা। এই নামের অর্থ ফেরেশতাদের আলো। তবে আকিকা করে নাম চূড়ান্ত করা হবে। অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছি মনে করছেন। এটা ভুল। আমি পুত্র জন্মের বাবা হয়েছি।
গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে বিয়ে করেন চাষি আলম। তার স্ত্রীর নাম তুলতুল। কাজল আরেফিন অমি পরিচালিত আসেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন চাষি আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *