সন্ধ্যা ৭:৫২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে রান্নার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানে কয়েকদিন ধরেই রান্না করার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন খুচরা দোকানে গ্যাস সিলিন্ডারের অভাবে অনেক গ্রাহক শুন্য হাতে দোকান থেকে ফেরত যাচ্ছে।
এদিকে সরবরাহ স্বাভাবিক না থাকার অজুহাতে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। সরকার নির্ধারিত মূল্যের বেশিদামে গ্যাস সিলিন্ডারে বাড়তি অর্থ আদায় করছে কিছু অসাধু বিক্রেতা, আর এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বান্দরবান বাজারের বাসিন্দা মো.বাদশা জানান, অহি এন্টারপ্রাইজ থেকে রান্না করার গ্যাস সিলিন্ডারের একটি বোতল নিলাম ১৫০০টাকা নিয়েছে, কিন্তু সরকারী দাম তার চেয়ে অনেক কম।
স্থানীয় বাসিন্দা মো.নজরুল জানান, বান্দরবানে গ্যাসের বোতলের তীব্র সংকট ,কিন্তুু এই সংবাদ অনেকেই জানেনা আর এই সুযোগকে কাজে লাগিয়ে প্রচুর লাভের আশায় নেমেছে অনেক অসাধু ব্যবসায়ী ।
মধ্যম পাড়ার বাসিন্দা ক্যাচিং মারমা জানান, সকালে ৪নং ওয়ার্ডের অহি এন্টারপ্রাইজ থেকে রান্না করার গ্যাস সিলিন্ডারের একটি নতুন বোতল কিনলাম গ্যাসসহ দোকানদার আমার কাছ থেকে ২৭০০টাকা নিয়েছে ,কিন্তুু বাধ্য হয়ে আমি এটি নিলাম আর আমার অনেক টাকার ক্ষতি করলো দোকানদার।
এদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে ফেলেছে সকাল থেকেই, আর পরিচিত জনদের বেশী দাম দিয়ে দিচ্ছে একটি বা ২টি গ্যাস সিলিন্ডারের বোতল।
গ্যাসের তীব্র সংকট আর কৃত্রিম সংকটে চড়া মুল্যে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম দুপুর সাড়ে বারোটায় টায় জেলা সদরের কয়েকটি খুচরা গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালায়। এদিকে ভ্রাম্যামান আদালতের অভিযানের সংবাদ পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।
কৃত্রিম সংকটকারী ও বেশিদামে বিক্রি করা গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বান্দরবানে রান্না করার গ্যাস সিলিন্ডারের সংকট ও দাম বৃদ্ধি করে বিক্রির অভিযোগ আমরা পাওয়া মাত্রই ভ্রাম্যমান আদালতের টিম বের হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *