বান্দরবানে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো শারদীয় দুর্গোৎসবের

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : সনাতন ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় বুধবার (২১ অক্টোবর) পালিত হয়েছে বিজয়া দশমী।

বিজয়া দশমী উপলক্ষ্যে সকাল থেকে বান্দরবানের পূজা মন্ডপগুলোতে আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে, আর নারী ভক্তরা সিদুর দিয়ে দুর্গাদেবীকে প্রণাম জানানোর পাশাপাশি একে অপরের মুখে সিদুর দিয়ে বিজয়া উদযাপন করে।

দুপুরে বান্দরবান রাজারমাঠের কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে রাজারমাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া সাংগু নদীর ঘাটে গিয়ে শেষ হয়। এসময় দূর্গাদেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমাগুলোকে ধুপ,মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার পাশাপাশি নানাধরণের মিষ্টিমুখ করে পূজা অর্চনা করে ভক্তরা।

পরে বিকেল সাড়ে ৪টায় সাংগু নদীতে বান্দরবানের বিভিন্ন পূজা মন্ডপগুলোর প্রতিমাগুলোকে সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সফল সমাপ্তি হয়।

এদিকে বিসর্জন উপলক্ষ্যে পুলিশ,আনসার, এসআরবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয় শহরের বিভিন্ন পয়েন্টে।

বান্দরবান জেলায় এবার ৭টি উপজেলার ৩৩টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী নর-নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *