বিকাল ৪:২২ শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটকের চলন্ত মাইক্রোবাসে আগুন

 

বাসুদেব বিশ্বাস, বান্দরবান :

বান্দরবানের পাহাড়ী সড়কের উচুঁ নিচু পাহাড়ে অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে পর্যটকের একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে দশটা বান্দরানের চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকার ৭ মাইল নামকস্থানে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও অতিরিক্ত তাপে অকটেন ও গ্যাসের লিকেজের কারণে গাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সুত্র ও বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে জানা যায়, গাজীপুর থেকে মাইক্রোবাসটি নিয়ে বান্দরবান বেড়াতে এসে কয়েকজন পর্যটক সকালে পাহাড়ী পথে চিম্বুক পর্যটনকেন্দ্রের উদ্যোশে রওনা দেয়। কিন্তু পাহাড়ে ঝুকিঁপুর্ণ অবস্থায় জেলার বাইরের চালকের অপারদর্শিতায় হঠাৎ মাইক্রোবাসটিতে অতিরিক্ত গরমের তাপে অকটেন ও গ্যাসের লিকেজের কারণে গাড়ীটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো.আবদুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করে জানান,অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, অগ্নিকান্ডে একটি মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে বলে ও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *