সন্ধ্যা ৭:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন

 

বাসুদেব বিশ্বাস ,বান্দরবান :

“আর নয় শব্দদূষণ ,চাই সুস্থ জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস।

দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৯ এপ্রিল) সকালে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রেজাউল করিম, পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রেজাউল করিম বলেন, আমাদের সবাইকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে আর সেই সাথে শব্দসচেতনতা বৃদ্ধি করতে হবে। এসময় তিনি আরো বলেন, শব্দের সহনশীল মাত্রা ও শব্দদূষণের ফলে দিন দিন স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। বিশ্ব জনসংখ্যার মোট ৫ শতাংশ শব্দদূষণের দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে, ৩০টি কঠিন রোগের কারণ সমূহের মধ্যে শব্দদূষণ অন্যতম, গর্ভবতী নারী দীর্ঘ সময় শব্দদূষণের মধ্যে অবস্থান করলে সন্তান বধির হওয়ার ঝুঁকি থাকে।

এসময় বক্তারা শব্দদূষণ নিয়ন্ত্রণ করা এবং অযথা হর্ণ ব্যবহার বন্ধ করে আগামী প্রজন্মকে সুস্থভাবে জীবনধারণের জন্য সকলকে সচেতন হওয়া এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *