
স্টাফ রিপোর্টার : রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ ‘র উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় ক্লাবের সার্ভিস প্রযেক্টের অংশ হিসেবে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গাওলা গ্রামে কয়েকশত মানুষের মাঝে বস্ত্র বিতরনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এলাকার বয়জেষ্ঠ্য বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব সাবেক প্রধান শিক্ষক শ্রী বিনয় চন্দ্র পোদ্দার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র সেক্রেটারি রোটারিয়ান মেহেদী ইসলাম চৌধুরী পিএইচএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি এবং এই বস্ত্র বিতরন প্রযেক্টের চেয়ার রোটারিয়ান নিখিল রঞ্জন সাহা পিএইচএফ, ক্লাবের জয়েন্ট ট্রেজারার রোটারিয়ান শফিকুল আলম পিএইচএফ, চন্দ্রিমা সনাতন সংঘের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র সাহা প্রমুখ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং চন্দ্রীমা সনাতন সংঘের সভাপতি এ্যাড. শ্রী বিনয় কৃষ্ণ পোদ্দারের সার্বিক ব্যবস্থাপনায় তার নিজ বাড়িতে এই বস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র এই ক্ষুদ্র প্রয়াসে সেখানে এক উৎসব মুখর এবং আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, এসময় উক্ত এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপ্সথিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রোটারিয়ান মেহেদী ইসলাম চৌধুরী ভবিষ্যতে আরো বড় কোন প্রযেক্টের মাধ্যমে তাদেরকে সহযোগীতার আশ্বাস প্রদান করে ক্লাবের সকল সদস্যদের জন্য দু’আ চান, প্রযেক্ট চেয়ার রোটারিয়ান নিখিল রঞ্জন সাহা এই প্রযেক্টের সাথে সম্পৃক্ত সবাইকে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনি বক্তব্যে এ্যাড.বিনয় কৃষ্ণ পোদ্দার রোটারি ক্লাব অব উত্তরার সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সেই সাথে ভবিষ্যতেও যেনো এই ক্লাবটি মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়ায় সেই আশাবাদ প্রকাশ করেন।