
টঙ্গী প্রতিনিধি :
“তৃণমূলের সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি”-
এই স্লোগানকে সামনে রেখে অদ্য ০১.০৯.২০২৫ তারিখ বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সংগঠন উপ পরিষদের উদ্যোগে বিকাল ৩টায় নিজ কার্যালয়ে আনোয়ারা বেগমের সভাপতিত্বে “সাংগঠনিক পক্ষ ২০২৫” এর উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয় ।
উক্ত সভায় ২০ জন উপস্থিত ছিলেন।