
টংগী প্রতিনিধি :“অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি,নতুন সমাজ বিনির্মাণ করি”এ শ্লোগানকে সামনে রেখে অদ্য ০৭/০৪/২৩ইং তারিখে বাংলাদেশ মহিলা পরিষদের ৪ঠা এপ্রিল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টঙ্গী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচনা করেন জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগম,সাধারণ সম্পাদক রীতাব্রহ্ম,সহ সাধারণ সম্পাদক নুরজাহান,সংগঠন সম্পাদক মেহেরুন্নেছা সিমা,সমাজকর্মী মোস্তফা হুমায়ুন হিমু, সুজন-সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজীব,শিক্ষক নিজাম উদ্দিন,হিন্দু কল্যান সংস্থার প্রদীপ অধিকারী, শিক্ষক আ স ম জাকারিয়া প্রমুখ।