রাত ৪:২২ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সিডও দিবস পালন

ডেস্ক রিপোর্ট : ৩ সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) আন্তর্জাতিক সিডও দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বিকাল ৩:৩০ টায় সংগঠনের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে (সুফিয়া কামাল ভবন মিলনায়তন, ১০/বি/১,সেগুনবাগিচা, ঢাকা-তে) ‘‘অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন: নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বাস্তবায়ন’’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদ সম্পাদক দেবাহুতি চক্রবর্তী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ সিডও কমিটির প্রাক্তন সদস্য ফেরদৌস আরা বেগম, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াই ডব্লিউ সিএ অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হেলেন মনীষা সরকার;মহিলা ঐক্য পরিষদ এর সহ-সভাপতি গীতা বিশ্বাস; বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এর সহ-সভাপতি রাখী ¤্রং এবং ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার সেবিকা দেবনাথ।

উক্ত সভায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সংগঠনের মধ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ; বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, উইমেন ফর উইমেন,ঢাকা ওয়াইডব্লিউ সিএ, কর্মজীবি নারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদ সদস্য লুনা নূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *