ভোর ৫:১৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের তৈরি পোশাক ও চাতল শিল্পে জলবায়ু পরিবর্তন এবং সবুজ ও ন্যায্য পরিবর্তনের বাস্তবতা : টঙ্গীতে গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং ও পরামর্শ সভা

টঙ্গী প্রতিনিধি  :
গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী আঞ্চলিক অফিসের সভা কক্ষে বাংলাদেশের তৈরি পোষাক ও চাতল শিল্পে জলবায়ু পরিবর্তন এবং সবুজ ও ন্যায্য পরিবর্তনের বাস্তবতা এবং এর সাথে সম্পর্কিত প্রভাবসমূহ বিশ্লেষণ উপর গবেষণার খসড়া ফলাফল শেয়ারিং ও পরামর্শ সভা হয়েছে। গাজীপুর মহানগরের শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেনের সভাপতিত্বে গবেষণার খসড়া উপস্থাপন করেন বিলস এর উপ-পরিচালক মনিরুল ইসলাম। গবেষণায় পরামর্শমূলক আলোচনা করেন, কল-কারখানা পরিদর্শক তারেক হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, গাজীপুর শাখার সভাপতি শাহজাহান সিরাজ, বিলস এর রিচার্জ অফিসার রাবেয়া খানম, গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান শোভন, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহাননগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, নবলোক এর শিক্ষক হোসনে আরা, শ্রমিক সাথী আক্তার, মায়া আক্তার প্রমূখ। আলোচনায় আলোচকবৃন্দ গবেষণার নানা বিষয় পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *