সন্ধ্যা ৭:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ -আফগানিস্তান সিরিজের টাইটেল স্পনসর ওয়ালটন

স্পোর্টস ডেস্ক রিপোর্ট : বুধবার (১৪ জুন) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস-পিএলসি।

আজ মঙ্গলবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সিরিজের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচনের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু এবং টাইটেল স্পন্সর ওয়ালটন-এর পক্ষে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান। এ সময় ওয়ালটনকে ধন‌্যবাদ জানিয়ে তানভীর আহমেদ বলেন, ‘ওয়ালটনকে ধন‌্যবাদ জানাই। ওয়ালটন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের পরিবারের একটি অংশ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের পথচলা। কখনো তারা টাইটেল স্পন্সর। কখনো কো-স্পন্সর। সব সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তারা থাকে। আশা করছি ক্রিকেটের সঙ্গে তাদের এই পথচলা অব‌্যাহত থাকবে।’

ওয়ালটনের চিফ মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার দিদারুল আলম খান বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওয়ালটনের বন্ধুত্ব অনেক পুরোনো। ১২-১৩ বছর ধরে ক্রিকেটের সেবায় আমরা ওয়ালটন যুক্ত। আমরা সেই সুযোগটি পেয়েছি। এজন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন‌্যবাদ জানাতে চাই। আমরা ক্রিকেটের সঙ্গে নিজেদের ব্র‌্যান্ডকে অ‌্যাসোসিয়েট করে যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছি তা সত‌্যিই অভূতপূর্ব। বাংলাদেশের বাইরের মানুষ আমাদের দেশ নিয়ে যদি তিনটি কথা বলে একটি অবশ‌্যই থাকে ক্রিকেট। ক্রিকেটের মাধ‌্যমেই আমাদের দেশের অনেক পরিচিতি হয়েছে। সেই ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকায় ওয়ালটন গর্বিত।’

এ ছাড়া অন‌্যান‌্যদের মধ‌্যে উপস্থিত ছিলেন আই স্ক্রিনের পক্ষে অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, অ‌্যাসোসিয়েট স্পন্সর রিমার্ক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল উদ্দিন এবং ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের সায়মা বেগম রিতু প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *