
স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার নাবিল ইরফান ডাক পেলেন কাতার জাতীয় দলে। আল-ওয়াকরাহ এসসির হয়ে খেলা নাবিল এবার বিশ্বকাপ বাছাইয়ে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতার কোচ হুলেন লোপেতগুইয়ের দলে জায়গা পেয়েছেন। ২১ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার নাবিল এর আগে কাতারের অনূর্ধ্ব-১৬, ২০ ও ২৩ দলের হয়ে খেলেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাবিল কাতারে জন্মগ্রহণ করেন এবং অ্যাসপায়ার একাডেমি থেকে ফুটবলে উঠে আসেন।