
বানিজ্য ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে ঘাটতি বা দাম বাড়লেও ভারত থেকে চাল আমদনি করে থাকে। আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র আহ্বান করা হবে।
ভারতের চাল প্রক্রিয়াজাতকারকরা জানিয়েছেন বাংলাদেশে নন-বাসমতি চালের চাহিদা অনেক বেশি। বাংলাদেশ চাল আমদানি করবে এ খবর যখন ছড়িয়েছে তখনই অভ্যন্তরীণ বাজারে এসব চালের দাম বেড়েছে।দেশটির চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেছেন, “মালামাল পরিবহনের সুবিধা এবং শক্তিশালী উৎপাদনের কারণে ভারত বাংলাদেশে অনেক চাল রপ্তানি করবে বলে আমাদের আশা।”চাল রপ্তানিকারকরা জানিয়েছেন, ৯ লাখ টনের মধ্যে বাংলাদেশ সরকার কিনবে ৪ লাখ টন । বাকি ৫ লাখ টন কেনা হবে বেসরকারিভাবে। দরপত্রের মাধ্যমে চাল কেনার আদেশ পাওয়ার ছয় সপ্তাহের মধ্যে সেগুলো রপ্তানি করতে পারবেন রপ্তানিকারকরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং বিহারে উৎপাদিত মিনিকেট এবং সোনা মাসোরি চাল বাংলাদেশে রপ্তানি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির ব্যবসায়িক একটি সূত্র জানিয়েছেন, বাংলাদেশ সাধারণত আগস্টের পর চাল আমদানি করে থাকে। কিন্তু জুলাই ও আগস্টে অত্যাধিক বৃষ্টির কারণে বপন করা ফসল নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে এবার আগেই চাল আমদানি করছে ঢাকা