রাত ৮:৩৭ মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড স্টাইলে ঢালিউডের মিমের নতুন লুক,সোস্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার তার অভিনয়ের বাইরে ফ্যাশন আইকন হিসেবে শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় টি-শার্ট ও ছোট জিন্সে তার ঝকঝকে ছবি ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলেছে।

মিমের দীর্ঘ গড়ন আর স্মার্ট লুকে ভক্তরা মুগ্ধ। ‘ডেনিম তার কাজটাই করছে’ ক্যাপশন দিয়ে মিম নিজের ফ্যাশন চয়েজের প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরা তাকে বলিউডের ফ্যাশন স্টাইলের সঙ্গে তুলনা করে প্রশংসায় ভাসাচ্ছে।

এক ভক্তের মন্তব্য, “বিশ্বের মধ্যে খুব কম অভিনেত্রী আছে যাদের লম্বা ও স্মার্ট গড়ন মিমের মতো,” এই কথায় মিমের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক মানের ফ্যাশন সচেতনতা প্রমাণিত হয়।

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় জয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তারপর থেকে টেলিভিশন নাটক ও সিনেমায় কাজ করে ঢালিউডের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান গড়ে তুলেছেন।

মিমের এই নতুন ফ্যাশন লুক তরুণদের মধ্যে ফ্যাশন সচেতনতা বাড়াবে এবং ঢালিউডের গ্ল্যামারকে নতুন মাত্রা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *