
ডেস্ক রিপোর্ট :
ভারতের পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার জন্য ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের পূর্বাঞ্চলে। ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ কয়েক জেলায় প্রবেশ করেছে বন্যার পানি। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বন্যার্তদের এই অবস্থায় দেশের অন্য সব অঞ্চলের মানুষরা দুঃখ প্রকাশ করছেন। নিকটস্থ এবং সামর্থ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের মধ্যেই একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী মনিরুল ইসলাম রাজিব ।
বুধবার (২১ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্ট করেন মনিরুল ইসলাম রাজিব । তিনি লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্থ। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন
এদিকে মনিরুল ইসলাম রাজিবের এই মানবিক সহায়তার পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। প্রিয় মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে নেটিজেনরাও সবাইকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করেছেন।