
স্টাফ রিপোর্টার :
যন্ত্রাংশের অভাবে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।তৃতীয় ইউনিটটি সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ হয়ে গেছে। আগেই বন্ধ ছিল দুইটি ইউনিট। ফলে একেবারেই বন্ধ রয়েছে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন।
তৃতীয় ইউনিটটি তিনশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ছিল। যা থেকে ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ ও ২ নম্বর ইউনিটের মধ্যে ২য় ইউনিটটি ২০২০ সাল থেকে সার্ভিস না করায় বন্ধ রয়েছে। ১ নম্বর ইউনিটটি চালু থাকলেও গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আপাতত বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে।
তবে ১ নম্বর ইউনিটটি আজ বা কালের মধ্যে চালু করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এটি চালু হলে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।