
বিনোদন ডেস্ক:
কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পরই সেখানে গেছেন চিত্রনায়িকা বুবলী। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। মূলত ছেলেকে সময় দেওয়ার জন্যই শাকিবের আহ্বানে বুবলী নিউইয়র্ক গেছেন বলে জানা গেছে।বন্ধু দিবসে চিত্রনায়িকা বুবলী (৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। তবে শাকিব-বুবলীর একান্ত ছবিও কম নয়। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। সঙ্গে লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।