রাত ১১:০২ শনিবার ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বজলুল হক খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে উত্তর খানে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার :
প্রতি বছরের ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে বজলুল হক খান ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টটির সৌজন্যে এবং প্রমি এগ্রো ফুডস লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব এনামুল হাসান খান সহিদ-এর পক্ষ থেকে রাজধানীর উত্তরখান থানার আওতাধীন ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডে প্রায় চার সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দ বাড়ানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণের চেষ্টা করা হচ্ছে। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে অন্তত কয়েক হাজার পরিবারের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং সমাজের অন্যান্য বিত্তবান মানুষও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত হবেন।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় এবং অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *