দুপুর ১:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক স্ট্যাটাস ও আমাদের ভাবনা

 

“মানুষ বড়ই বেঈমান”ধরুন এই লেখাটা আমি পোস্ট দিলাম। কেউ কমেন্টস করবে,” ভাই ঠিক বলেছেন”।কেউ লিখবে “সহমত ভাই”। কেউ লিখবে” একদম ১০০% সত্যি বলেছেন”।কেউ লিখবে “ভাই কি হইছে?”। কেউ বলবে ” ভাই সাবধানে চলতে হবে,দুনিয়া খুবই খারাপ” ইত্যাদি ইত্যাদি। আর কিছু লোক স্ট্যাটাসটি মনোযোগ দিয়ে বারবার পড়বে আর কোন কমেন্টস না করে শুধুমাত্র নিজের সাথে মেলাতে চেস্টা করবে।
যেমন,আমার অফিস কলিগ ভাববে আমার সাথে তো তেমন কিছুই হয়নি সামান্য কিছু কথা-কাটাকাটিতেই সে এই রকম পোস্ট দিয়ে দিল?
ধরুন,দুইদিন আগে কোন বন্ধুকে ডেকেছিলাম আড্ডা দিতে। সে এখন এই পোস্ট দেখে ভাববে নিশ্চয়ই তাকে নিয়ে লিখেছি।
অফিসের বস ভাববে ছুটি চাইলো দিলাম না তাতেই এমন পোস্ট?
গৃহিনীরা ভাববে সামান্য অভিমানে আমাকে নিয়ে এত বড় কথা বলতে পারলো?
কিছু বন্ধু ভাববে অফিসের চাপে কয়েকদিন দেখা করতে না পারার কারনে এই লেখা লেখতে পারলো?
আত্মীয় স্বজনরা ভাববে আমরাতো কিছু চাইনি তারপরও এমন পোস্ট দেয় কি করে?
পরিচিতরা ভাববে নিশ্চয়ই কারো দ্বারা প্রতারিত হয়েছি।
আর শত্রুরা ভাববে,বাহ ভালই তো। একটা শিক্ষা মনে হয় পাইছে।
আর জানে জিগার টাইপের বন্ধুরা স্ট্যাটাস দেখা মাত্রই ফোন দিয়ে বলবে, কোন শালায় বেঈমানী করছে বল।

আসলে “মানুষ বড়ই বেঈমান” কথাটা একটা প্রবাদের মত। আমি লেখার কিছুই পাচ্ছিনা তাই সবার পরিচিত স্বাভাবিক শব্দের এই লেখাটা স্ট্যাটাস দিয়েছি। কাউকে উদ্দেশ্য করে নয়। শুধুমাত্র টাইম লাইনে লিখতে মন চাইলো তাই লিখলাম। কিন্তু বিভিন্নজনে বিভিন্ন রকম অর্থ তৈরি করে যার যার মত ভাবা শুরু করে দিলো।

তাই টাইমলাইন আপনার হলেও চারপাশের সবাইকে চিন্তা করেই আপনাকে স্ট্যাটাস দিতে হবে। শুধু শুধু মানুষকে ভাবনার মাঝে ফেলে কি লাভ বলুন তো!

মো: মিজানুর রহমান
ট্রেন পরিচালক
বাংলাদেশ রেলওয়ে
ঢাকা।
০১৬৭১৯৫৯১৭৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *