দুপুর ২:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল সোনার দাম

অনলাইন ডেস্ক :

চলতি মাসে এক দফা কমানোর পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৫৫ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। এর আগে গত মাসে দু’দফা ও চলতি মাসে সোনার দাম ছয় দফা বেড়ে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় দাঁড়ায়। এটি ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২১ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *