রাত ১০:১৫ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের নিম্নমুখী ধারায় শেয়ারবাজার

অনলাইন ডেস্ক:

ফের নিম্নমুখী ধারায় শেয়ারবাজার। গেল দুই সপ্তাহের চলা দর পতনের পর চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল রোববারও বড় দর পতন হয়েছে। মাত্র ৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ৭৫ শতাংশের বেশি শেয়ার দর হারিয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট হারিয়ে নেমেছে ৫৩৮১ পয়েন্টে। সূচক পতনের হার সোয়া ১ শতাংশ।এমন দর পতনে শেয়ার কেনাবেচার পরিমাণও কমেছে। গতকাল ডিএসইতে ৬২১ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, যা গত ১৪ জুলাইয়ের পর বা সোয়া দুই মাসের সর্বনিম্ন। গত ৭ সেপ্টেম্বর সর্বশেষ ১৩ মাসের সর্বোচ্চ এক হাজার ৪৪২ কোটি টাকার শেয়ার কেনাবেচার মাত্র দুই সপ্তাহ পর ধারাবাহিকভাবে কমে লেনদেন এ পর্যায়ে নেমেছে।

এমন নিম্নমুখী ধারা বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। কেউ বলছেন, টানা দরবৃদ্ধির পর কৌশলী বিনিয়োগকারীদের একটা অংশ মুনাফা তুলতে শেয়ার বিক্রি করায় দর হারাচ্ছে শেয়ার।

আবার কেউ বলছেন, সাম্প্রতিক সময়ের দরবৃদ্ধির নেপথ্যের কয়েকটি চক্রকে চিহ্নিত করা এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর চক্রগুলো আপাতত নিষ্ক্রিয়। এটাও একটা কারণ হতে পারে। আবার গত জুন সমাপ্ত আয়বর্ষে শেয়ারবাজারের যেসব বিনিয়োগকারী শেয়ার বিক্রি থেকে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করেছেন, তাদের তালিকা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে চিঠি গত ১৪ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে দিয়েছিল, তারও প্রভাব থাকতে পারে। যদিও এ চিঠি প্রকাশ পায় গত বুধবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *