দুপুর ১:১০ রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা বিএনপির বিজয়: ড. মঈন খান

ডেস্ক রিপোর্ট :

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণাকে বিএনপির একটি রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বিজয় র্যালিপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নাজমুল ইসলাম ও বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী। বিজয় র্যালিটি রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।এদিকে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিও পৃথকভাবে বিজয় র্যালির আয়োজন করে। র্যালিটি ক্বীন ব্রিজের দক্ষিণপ্রান্তে গিয়ে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এবং র্যালিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *