
সংবাদ বিজ্ঞপ্তি: অমর একুশে ফেনী বইমেলার সপ্তম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র “অহংকারের একুশ” বৃন্দ আবৃত্তি প্রযোজনায় দর্শক শ্রোতারা মুগ্ধ হয়েছেন।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী’র সাধারণ সম্পাদক নাজমুল হক শামীমের গ্রন্থনায় ও প্রশিক্ষণ সম্পাদক তাহমিনা তোফা সীমার নির্দেশনায় “অহংকারের একুশ” কবিতাটি সংগঠনের এক ঝাঁক শিক্ষার্থী বৃন্দ আবৃত্তি করলে মেলায় উপস্থিত দর্শক ও শ্রোতারা মুগ্ধ হয়েছেন।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম জানান, অমর একুশে ফেব্রুয়ারি পটভূমি, গর্বের একুশ ও বাংলা ভাষার অপব্যবহার কে নিয়ে ৮ মিনিটের এই প্রযোজনা “অহংকারের একুশ”। প্রযোজনাটিতে সংগঠনের নতুন ও পুরনো মিলিয়ে ১৫ জন সদস্য অংশগ্রহণ করেছে।
সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত বলেন, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনী চলতি বছর ত্রিশ বছরে প্রদানপন করেছে । সংগঠনে বর্তমানে এক ঝাঁক তরুণ ও অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে।
আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মঞ্জুর তাজিম বলেন, ফেনীর ঐতিহ্যবাহী পুরোনো এই সংগঠনটি প্রতিনিয়ত সরকারী ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমাদের নিজস্ব প্রযোজনাও নিয়মিত হচ্ছে। জেলার অন্য সংগঠনগুলোও আমাদের কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, অমর একুশে বইমেলা জমানোর জন্য প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ফেনীর স্থানীয় প্রায় ২০টিরও বেশি সংগঠন অনুষ্ঠানে অংশ নিচ্ছে ।মেলার শেষ দিন জনপ্রিয় ব্যান্ডদল “নাটাই” মেলা মঞ্চে জনপ্রিয় গানগুলো গিয়ে দর্শক মাতাবেন। ফেনীর সব ধরনের দর্শকদের সমাপনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়েছেন পৌর মেয়র।