বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

ডেস্ক রিপোর্ট  :  ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, একারণে  ফুলগাজী ও পরশুরামের সীমান্তবর্তী এলাকায় নদীর বাঁধ ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া রবিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে এ বছর অনেকটা দেরিতে বর্ষার আগমন হলেও চলমান মৌসুমি বায়ু সমানতালে সক্রিয় থাকায় বর্ষার ঘনঘটা এখনও জোরালো রয়েছে।

আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র জানায়, অবিরাম বৃষ্টি চলতে থাকলে মুহুরী নদীর পানি আরও বাড়তে পারে।

উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ফুলগাজী উপজেলায় প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমিতে আমন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইউএনও তানিয়া ভূঁইয়া বলেন, মুহুরী নদীর পানি বাড়াতে বাঁধে ভাঙন সৃষ্টি হতে পারে। এতে লোকালয় প্লাবিত হবে। উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি হওয়ায় ও পাহাড়ি ঢলে পানির চাপ বেড়েছে। সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *