
ফেনী প্রতিনিধি:
শনিবার রাতে পারিবারিক কলহে ছেলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করলে পরে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়। পুলিশ ছেলে বোরহানউদ্দিনকে আটক করেছে।
ছাগলনাইয়া গোপাল ইউনিয়নে বাবা অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা রুহুল আমিন(৭৮) ও ছেলে বোরহানউদ্দিন সাথে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয় একপর্যায়ে ছেলে বোরহানউদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাবা রুহুল আমিনের মৃত্যু হয। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।