
ফেনী প্রতিনিধি: ১২ নভেম্বর রবিবার বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে শনিবার রাতে ফেনীতে মশাল মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবীবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপি সদস্য কামরুল হাসান মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হাসান বাবলু, দাগনভুঁইয়া উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন ডিপলু, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।