সকাল ৮:৫৬ বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকির কর্মসূচি ও শিশু দিবস ২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টার :

‘ফুলকি’র আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে সাভার তেতুলঝোড়া, ধামসোনা, ইয়ারপুর, এবং গাজীপুরে ৬ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড এ ফুলকির ছয়টি ডে কেয়ার সেন্টারে ১৩ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রাণবন্ত এবং আলোকিত শিশু দিবস উদযাপন করা হচ্ছে। এ আয়োজনে ফুলকির ডে কেয়ারে থাকা শিশুগণসহ তাদের মায়েরাও অংশগ্রহন করছেন। এই কর্মসূচিটি দ্বৈত উদ্দেশ্যকে মাথায় রেখে করা হয়েছে – শিশুদের জন্য আনন্দঘন পরিবেশ গড়ে তোলার সাথে সাথে তাদের সামগ্রিক মঙ্গল এবং বিকাশকে প্রাধান্য দেয়া হচ্ছে। এই দিবসকে কেন্দ্র করে শিশু ও যত্নকারী মা’গণ উৎফুল্ল হন এবং সেন্টার এর পাশাপাশি তারা নিজেদেরকেও সুসজ্জিত করেন। শিশুদেরকে প্রফুল্ল রাখতে ফুলকি কেক কাটার আয়োজন করছে যা শিশুরা ভিষণ উপভোগ করে থাকে। শিশু দিবস উদযাপনে খেলা, গল্প বলা, ছড়া এবং ছড়া গান মতো বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকছে। ছবি আঁকা প্রতিযোগিতা, ইনডোর গেম , আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে , যা শিশুদের মানসিক বিকাশকে আরও তরান্বিত করতে সাহায্য করে। শিশুদেরকে উৎসাহিত করতে পুরস্কার প্রদানের ব্যবস্থাূ করা হয়েছে ।
শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে ফুলকি’র আয়োজনে এবং

সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ও এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে ফুলকি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবা যত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়াদাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের ‘অপরাজিতা’ প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবা যত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে উল্লেখিত বিষয়গুলোকে উপজিব্য করে ফুলকির আয়োজনে পথনাটকও পরিবেশিত হচ্ছে, যা বিপুল সংখ্যক দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *