রাত ১২:০৭ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
স্পেনসহ ইউরোপের চার দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। খবর রয়টার্সের
চার দেশের মধ্যে রয়েছে- স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। ইতোমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।
গত নভেম্বরে আরব রাষ্ট্রগুলো ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে স্পেনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা ফিলিস্তিন–ইসরালয়ের সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়।

স্পেনের পক্ষ থেকে সানচেজ আশা প্রকাশ করে বলেন, তার সরকারের মেয়াদের মধ্যেই এ স্বীকৃতি মিলবে। সানচেজ আরও বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *