রাত ১১:৩২ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ৫৮ শতাংশ মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ নাগরিক মত দিয়েছেন। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক জরিপে বলা হয়, জাতিসংঘের সব দেশের উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।ছয় দিনের এই জরিপে ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন, আর ৯ শতাংশ কোনো মত দেননি। জরিপে দলীয় বিভক্তি স্পষ্ট। ৭৮ শতাংশ ডেমোক্র্যাট ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে থাকলেও, ৫৩ শতাংশ রিপাবলিকান এতে একমত নন।ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোটি কোটি ডলারের সামরিক ও কূটনৈতিক সহায়তা পেয়ে আসছে। তবে মার্কিন জনমতের এই পরিবর্তন ইসরায়েলের জন্য উদ্বেগজনক, বিশেষ করে গাজায় হামাস ও ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে।

জরিপটি যুক্তরাষ্ট্রের মিত্র কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত হয়। গাজায় দুর্ভিক্ষের কারণে ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির দাবি করলেও, হামাস তা প্রত্যাখ্যান করেছে।

জরিপে ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় অনাহারে থাকা মানুষদের সাহায্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত। ২৮ শতাংশ, মূলত রিপাবলিকানরা, এতে ভিন্নমত পোষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *