বিকাল ৫:৩৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিতা না কেটে পালিয়ে এলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক  : ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী এবং সমালোচিত – বিতর্কিত চিত্রনায়িকা পরীমণি ইতিপূর্বে শোরুম উদ্বোধন করতে গিয়ে মুসুল্লিদের তোপের মুখে পালিয়ে এসেছেন। এই দু’জনের সঙ্গে এবার যুক্ত হলেন সাবেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি তোপের মুখে রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারেননি। ঢাকার কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধন করতে তিনি ২৮ জানুয়ারি সেখানে গিয়েছিলেন। কিন্তু স্থানীয় মুসুল্লিদের তোপের মুখে উদ্বোধনী ফিতা না কেটেই পালিয়ে এসেছেন সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) কামরাঙ্গীরচর অপু বিশ্বাসের আগমনের খবরে সেখানকার স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ‘ধর্মপ্রাণ’ মানুষদের মধ্যে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। এলাকাবাসীর বাধার কারণে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর অপু বিশ্বাস একপর্যায়ে চাপের মুখে ওই রেস্টুরেন্ট উদ্বোধন না করেই পালিয়ে আসেন।

ফিতা না কাটতে পেরে সেখান অপু বিশ্বাসের পালিয়ে আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা হচ্ছে। তবে উল্লিখিত ঘটনায় নীরব ভূমিকায় রয়েছেন সাবেক এই জনপ্রিয় চিত্রনায়িকা।

এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে শাকিব খানের প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধনে গিয়ে হেফাজতে ইসলামসহ স্থানীয় মুসল্লিদের বাধার মুখে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *