রাত ২:১২ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশংসায় ভাসছে ‘সুড়ঙ্গ ‘

 

বিনোদন ডেস্ক :রায়হান রাফির পরিচালনায় ও আরফান নিশোর অভিনীত বাংলা ছবি ‘সুড়ঙ্গ’ নিয়ে স্টার সিনেপ্লেক্সের  ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মুক্তির আগে থেকে আমরা ‘সুড়ঙ্গ’সিনেমাটির বেশি সাড়া পাচ্ছিলাম। টিকিটের জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল। প্রথমে সব শাখা মিলে ‘সুড়ঙ্গ’র মোট শো ছিল ১৮টি। আগাম টিকিট ছাড়ার পর দর্শকের চাহিদার কারণে এখন সব শাখা মিলে ৩০টি শো করা হয়েছে। এমনকি ‘সুড়ঙ্গ’র দর্শক চাহিদার কারণে আমাদের সব শাখার হলিউড সিনেমারগুলোর সব শিডিউল বাতিল করে ‘সুড়ঙ্গ’র শো বাড়ানো হয়েছে।

দিনাজপুর মর্ডান সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ রেজা জানান, শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ঈদে মুক্তির পর প্রথম তিনদিন সিনেমা চললেও এখন একেবারেই দর্শক নেই হলে। কারণ, হিসেবে অনেকেই জানান ঈদের ব্যস্ততা শেষে সবাই যার যার কর্মস্থলে ফিরে যাওয়ায়, হলে দর্শক কমে গেছে। মাত্র ৩৫ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে।

এ ছাড়া সাড়া দেশের হলগুলোতেই কমবেশি দর্শক কমছে ‘প্রিয়তমার’। মূলত সিনেমাটিতে অ্যাকশন না থাকায় অনেক দর্শকই হলে যাচ্ছেন না বলে জানা গেছে। আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দেখার পর বেশিরভাগ দর্শকের আগ্রহ এই অভিনেতার পরবর্তী আরও সিনেমা দেখার। বলা চলে, প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন এই তারকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *