বিকাল ৪:১৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূবাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পূবাইল প্রতিনিধি :

গাজীপুরের পূবাইলে পানিতে ডুবে আহম্মদ ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৯ জুলাই) বিকেলে নিজ বাড়ীর সামনে বিল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, ৮ জুলাই শনিবার বিকেল থেকে হঠাৎ আহম্মদ কে খুজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে পরে পূবাইল থানায় একটি হারানোর সাধারণ ডায়েরি করা হয়। রবিবার ভোরে ফজরের নামাজ পড়ে আসার সময় নিহতের চাচা বিলের পশ্চিম পাশে শিশুটির লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মামলা নং ১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *