
বগুড়া প্রতিনিধি:
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়াতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম বারের মত সিএসই ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর, ২০২৪ মঙ্গলবার পুণ্ড্র ইউনিভার্সিটির মিলনায়াতনে তিনদিন ব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পলাশ তাই এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম ও উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম। আলোচনা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সিএসই ফেস্টের আনুষ্ঠানিকতা শেষ হয়।