বিকাল ৪:৫৩ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আলোচনা সভা ও গুনিজন সম্মাননা ২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :

“নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়” এই স্লোগানে আজ রাজধানীর,মতিঝিলের একটা স্বনামধন্য রেস্টুরেন্টে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আলোচনা সভা ও গুনীজন সম্মাননার আয়োজন করা হয়।গ্রীনলিফ ম্যাগাজিন সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অব:) ও মিডিয়া ব্যাক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়ক, চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:আনোয়ার উজ্জামান,ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন,মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়া,জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা,জাতীয়তা বাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি মাবুদ,পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর সহ-সভাপতি হেলাল উদ্দিন সিকদার,চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, ডাক্তার ইয়াসিন আলী, সহ আরো অনেক গুনীজন, সংগঠক। অনুষ্ঠানে ১৯৩ বার রক্তদান করে বিশ্বের অন্যতম রেকর্ড গড়ার কারনে সম্মানিত করা হয় মো: জাবেদ নাসিম,মানবিক ব্যাক্তিত্ব লায়ন এ এইচ রোমিও, ফুলের হাসি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: তসলিম হাসান প্রমুখকে সম্মাননা দেয়া হয়।।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অসহায় ও সুবিধা বঞ্চিতদের নানানভাবে সহায় হবে,পাশাপাশি শিক্ষা, চিকিৎসা,নারী অধিকার রক্ষায় কাজ করে যাবে।অনুষ্ঠানের উদ্ভোধক মিডিয়া ব্যাক্তিত্ব ডি এ তায়েব বলেন,এই ধরনের আয়োজনগুলোতে মানবিক ও সামাজিক মানুষদের দেখা পাওয়া যায়।। পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সাধারণ মানুষের জন্য কথা বলবে,আমাকে সব সময় মানবিক কাজের পাশে পাবেন। সভাপতি তার বক্তব্যে বলেন,পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মুল লক্ষ্য উদ্দেশ্য হলো,মানুষের অধিকার রক্ষায় কাজ করা। আমি চাই পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রতেকটা সদস্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে,কারন “নিরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়”।আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অনেকদূর এগিয়ে যাবে।পরে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *