রাত ৯:০৮ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে বাস খালে, গণঅধিকার পরিষদের নেতাসহ ১৫ জন আহত

ডেস্ক :

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে গেলে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ফারুক হাসান তার ফেসবুক লাইভে এসে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে বাসের প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি আশঙ্কা করেন যে, বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করেছেন।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *