রাত ৮:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারি ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী রোজাদের ইফতার বিতরণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : পারি ফাউন্ডেশনে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন সব সময় সমাজের পিছিয়ে পরা অসহায় মানুষের পাশে এসে হাত বাড়িয়ে দেয়। তারা তাদের সাধ্যমতো অসহায় মানুষের জন্য কাজ করে থাকে। আর তারই ধারাবাহিকতায় এই রোজা মাস ব্যাপী তারা অসহায় মানুষের জন্য ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে। রোজা ১০ দিনে পারি ফাউন্ডেশন ইফতার বিতরণ করতে গিয়ে  এক অসহায় বৃদ্ধার কথা তুলে ধরলেন “বাবা, ইফতার বানানোর সামর্থ্য তো আমাদের নাই। আশে পাশে কেউ বানাইলে মাঝে মধ্যে যদি একটু দিয়ে যায় তবে তা খাই। নইলে মুড়ি টুরি দিয়া কোনোরকম ইফতার করি”– বস্তিতে ইফতার বিতরণ করতে গেলে এভাবেই কথাগুলি বলছিলেন বস্তির ভাংগা ঘরের এই রোজাদার বৃদ্ধা। আসলে সমাজে পারি ফাউন্ডেশনের মতো  স্বেচ্ছাসেবী সংগঠন আছে বলে এখনও অসহায় মানুষ কিছু হলেও পাচ্ছে। তাই সমাজের সকলের উচিৎ সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *