দুপুর ২:৩৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বিপুল অস্ত্র সহ টিকটকার কাশিফ জামির গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের লাহোরের অপরাধ নিয়ন্ত্রণ বিভাগ (সিসিডি) টিকটকার কাশিফ জামিরকে গ্রেপ্তার করেছে। সঙ্গে তার ১৩ জন নিরাপত্তারক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে জানা গেছে এ তথ্য। সংবাদমাধ্যম দ্য কারেন্টের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, সিসিডি কর্মকর্তারা ইকবাল টাউনে অভিযান চালিয়ে কাশিফ জামির এবং তার রক্ষীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সিসিডি থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাশিফ জামিরকে সশস্ত্র রক্ষীদের সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির ভিডিও ভাইরাল হয়েছে। ক্লিপগুলোয় তাকে এবং তার রক্ষীদের প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, টিকটকার কাশিফ জামিরের আইনি জটিলতায় পড়া এবারই প্রথম নয়। এর আগেও তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে এবং পাঞ্জাব পুলিশের প্রতি অসম্মান করার অভিযোগে চলতি বছরের এপ্রিলে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
তখন একটি টিকটক ভিডিওতে তাকে একটি বিয়ের অনুষ্ঠানে পুলিশের পোশাক পরা এক ব্যক্তিকে টাকার ট্রে তুলে দিতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ড্রাইভার কনস্টেবল খুররম শাহজাদ হিসেবে শনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *