সন্ধ্যা ৬:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পেশোয়ারি বিফের রেসিপি

 

পেশোয়ারি বিফ:

পাকিস্তানের   বিখ্যাত পেশোয়ারি বিফ! এর অনন্য স্বাদ আর সহজ প্রস্তুতি আপনাকে মুগ্ধ করবেই।
এই রেসিপিতে কোনো গুঁড়ো মশলা নয়, শুধু আদা, রসুন, কাঁচামরিচ আর টমেটোর জাদু!
উপকরণ:
• গরুর মাংস (হাড়সহ ছোট টুকরা): ১ কেজি
• আদা (কুচি): ২ ইঞ্চি টুকরা
• রসুন (কুচি): ৬-৭ কোয়া
• কাঁচামরিচ (চেরা): ৪-৫টি (স্বাদমতো)
• টমেটো (বড় টুকরা): ৩-৪টি
• আস্ত আলু :৩-৪টি
• সরিষার তেল বা ঘি: ৪-৫ টেবিল চামচ
• লবণ: স্বাদমতো
• গোলমরিচ (টালা ও গুঁড়ো করা): ১ চা চামচ
• আদা কুচি ও কাঁচামরিচ: পরিবেশনের জন্য
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি ভারী তলার কড়াইতে তেল বা ঘি গরম করে নিন। ২. তেল গরম হলে মাংসের টুকরোগুলো দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। ৩. এরপর আদা ও রসুন কুচি দিয়ে আরও ২-৩ মিনিট ভাজুন, যতক্ষণ না সুন্দর সুগন্ধ বের হয়। ৪. এবার টমেটোর টুকরোগুলো, আলু এবং চেরা কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লবণ যোগ করুন। ৫. আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন। মাংস তার নিজস্ব জল এবং টমেটোর জলে সেদ্ধ হবে। মাঝে মাঝে নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। ৬. প্রায় ১-১.৫ ঘণ্টা বা মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। যদি জল শুকিয়ে যায় কিন্তু মাংস সেদ্ধ না হয়, তাহলে সামান্য গরম জল যোগ করতে পারেন। ৭. জল শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। ৮. সবশেষে টালা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।
পরিবেশন: 🍽️
গরম গরম পেশোয়ারি বিফ নানে, রুটি বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন। উপরে কিছু আদা কুচি ,ধনেপাতা, কাঁচামরিচ, ও লেবুর রস ছড়িয়ে দিলে দেখতে ও খেতে আরও ভালো লাগবে!

রেসিপি তৈরি করছেন : নিশাত ফারজানা, একজন সৌখিন রন্ধন শিল্পী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *