
বিনোদন ডেস্ক রিপোর্ট :
পশ্চিমবঙ্গের সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কারের মঞ্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। এবারের আসরে বাজিমাত করেছেন বাংলাদেশের তিন তারকা। পুরস্কার ছিনিয়ে এনেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল
‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’এ টালিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন তাসনিয়া ফারিণ। ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সেরা নবাগতা অভিনেতার পুরস্কারে ভূষিত হলেন সোহেল মন্ডল