বিকাল ৪:০৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্ণ চালানোর পাঁয়তারা চলছে ওয়েব সিরিজে- ওমর সানী

 

 

মাসুদ আলম : ওটিটি প্ল্যাটফরমের দিকে দেশের অনেকেই এখন ঝুঁকছে । এখানে সব থেকে বড় সুবিধা হলো সেন্সরশিপ না থাকা। আর সেকারনেই পূর্ণবয়স্ক কনটেন্টের ছড়াছড়ি। বুধবার ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে বিষয়টি নিয়েই কথা বলেছেন ওমর সানী।

পোস্টে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেন, ‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে পর্ন ফিল্ম চালানোর একটা পাঁয়তারা। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী, মুনমুনদের কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কী দেখছেন, গাধার বাচ্চা। পেছনে ফিরে তাকাই।’

বরাবরই সাম্প্রতিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন ওমর সানী। গত মঙ্গলবার শাকিবের ‘প্রিয়তমা’ ছবিতে ওপার বাংলার টিভি অভিনেত্রী ইধিকা পালের অন্তর্ভুক্তি নিয়েও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। তার মতে, প্রিয়তমা বলতে তিনি বোঝেন সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমাকে। কিন্তু এখনকার ‘প্রিয়তমা’ দেখে একপ্রকার হতাশ তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *