বিকাল ৩:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার মোবাইল কোর্ট পপরিচালনা

স্টাফ রিপোর্টার : ১৯ জুন ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ঢাকা মহানগরের চকবাজার এলাকায় মোবাইল কোর্ট( Mobail Court)  পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ১৪৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। জামালপুর জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৮ টি যানবাহন হতে মোট ৬ হাজার ৬ শত টাকা জরিমানা ধার্যপূর্বক করা হয়।
২০ জুন ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে গাজীপুর জেলার শেংডা টেক্সটাইলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, শাহ লোহা আলী বোর্ড মিলকে ৫০ হাজার টাকা; নরায়ণগঞ্জ জেলার তাকওয়া নীট ফিনিশিং (সবুজ ডাইং) কে ৫০ হাজার টাকা; নরসিংদী জেলার জে এন্ড বি টেক্সটাইলকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য এবং দিনাজপুর জেলার সূর্য কান্ত ও চন্দ্র কান্ত এর খড় কাটার হ্যামার মেশিনকে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়। ঢাকা মহানগরের দারুসসালাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষনের দায়ে ২ টি প্রতিষ্ঠান হতে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। বাগেরহাট ও খুলনা জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং বিক্রয় ও সরবরাহ করার দায়ে ৩ টি প্রতিষ্ঠান হতে মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ প্রায় ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। খুলনা জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স নুরজাহান ব্রিকস ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *