রাত ২:২৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। সোমবার (৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী প্রথমে তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন।

পরে শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন। এসময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্যান্য সদস্যরাও ওমরাহ পালন করেন।

পরে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতে ফজরের নামাজ আদায় করেন। এর আগে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।

আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *