রাত ২:০৬ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা কাজী আবু সাইদ

 

টঙ্গী প্রতিনিধি: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের সবাইকে ঈদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন গাজীপুর মহানগর ৫০ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কাজী আবু সাইদ। তিনি  এক ঈদ শুভেচ্ছা বার্তায়  বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমজান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। তাই আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। তিনি আরও বলেন, ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র সব শ্রেণী মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা করছি। সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি এবং আইন-শৃঙ্খলা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আবারো জানাচ্ছি ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *