
ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাদ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার অনন্য উপলক্ষ।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব। সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা।”
শেষে তিনি রাদ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”