
ডেস্ক রিপোর্ট :
বিত্র ঈদুল আযহার আনন্দঘন মুহূর্তে গাজীপুর সিটির ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের নয়, এটি ত্যাগ, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করি।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। দেশবাসীর জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
কাজী হুমায়ুন কবির গাজীপুর মহানগরসহ দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান।